তো প্রশ্নটা হচ্ছে, স্ত্রী যদি পরপুরুষের দ্বারা গর্ভবতী হয়, তাহলে তাকে ক্ষমা করা উচিত নাকি তালাক দেওয়া উচিৎ?

১। পরকীয়া হলে তালাক দেওয়া উচিত

আপনি এটা লিখেন নাই যে এটা কি পরকীয়া ছিল নাকি ধর্ষণ ছিল । যদি পরকীয়া হয় তাহলে আপনার স্ত্রীকে আপনার সন্দেহাতীতভাবে তালাক দেওয়া উচিত । কারণ এটা একটা স্পষ্ট সীমালঙ্ঘন । আরবিতে নিকাহ শব্দের মানে হচ্ছে চুক্তি । সে সিরিয়াসভাবে আপনার সাথে চুক্তি ভঙ্গ করছে । এবং যেহেতু সে এতটা নিচে নামতে পারছে তার মানে সে আবারও এবং আরও নিচেও নামতে পারে ।

২। ধর্ষণ হলে ক্ষমা করা উচিত

কিন্তু যদি এটা জোরপূর্বক ধর্ষণ হয়ে থাকে এবং এতে আপনার স্ত্রীর কোন গাফিলতি না থেকে থাকে তাহলে আপনার তাঁকে ক্ষমা করাই উচিত । কারণ একজনের অপরাধের শাস্তি আরেকজন কেন পাবে, তাই না? আর আপনি থাকতে আপনার স্ত্রী ধর্ষিত হয়ে গেল এর দায় তো কিছুটা আপনার উপরও বর্তায় । কারণ স্বামী হচ্ছে স্ত্রীর পাহারাদার । আপনি পাহারা ঠিক নাই । স্বামী হিসেবে এটা আপনার ব্যর্থতা । তবে পরকীয়াই হোক আর ধর্ষণই হোক, দুই ক্ষেত্রেই আপনি কিন্তু ঐ পরপুরুষের বিরুদ্ধে মামলা করতে পারবেন কারণ আমাদের রাস্টীয় আইনে পরকীয়া এবং ধর্ষণ দুইটাই ফৌজদারি অপরাধ ।